এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

লকডাউনের মাঝেই বিষধর চন্দ্রবোড়া,কাবু দাসপুরের পঞ্চাননবাবু

Published on: March 25, 2020 । 2:33 PM

দেশ ও রাজ্যজুড়ে লকডাউন,তারই মাঝে বাড়ির জানালা দিয়ে দৃশ্যমান বিষধর কয়েকফুট লম্বা চন্দ্রবোড়া। সাপ মানেই আতঙ্ক। কিংকর্তব্যবিমুঢ় গৃহকর্তা। এদিকে বনদপ্তর জানিয়ে দিয়েছে আপদকালীন পরিস্থিতি ছাড়া এবং সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান বা অন্যকোনো সরকারি দপ্তর ছাড়া তাঁরা সাপ উদ্ধারে বেরোবেন না। চরম বিপাকে গৃহকর্তা,যদি রাতে ভিতে বাড়ির মধ্যে আসে ওই সাপ?

ঘটনা দাসপুর ২ ব্লকের পলাশপাই গ্রাম পঞ্চায়েত এলাকার জয়রামচক দক্ষিণ পাড়ার দোলই পরিবারের। স্থানীয় বাসিন্দা রাজু দোলই জানিয়েছেন, আজ ২৫ মার্চ সকালে পঞ্চানন দোলইয়ের বাড়ির একাবারে সম্মুখেই এক বিশালাকার বিষধর চন্দ্রবোড়া পিঁড়ি পাকিয়ে বসে থাকতে দেখে পরিবারের মিধ্যে ভিতির সঞ্চয় ঘটে। পঞ্চানন বাবু সাপটিকে না মেরে বনদপ্তরের হাতে তুলে দিতে চান। সুলতানগর বীট অফিস সূত্রে জানা গেছে, দেশজুড়ে লক ডাউন চলার জেরে অতি আপদকালীন পরিস্থিতি ছাড়া বনদপ্তরের কর্মীরা বাইরে বেরোবেন না। শুধুমাত্র সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানে সাপ দেখা দিলে তাঁদের কর্মীরা যাবেন,কারণ বর্তমান পরিস্থিতিতে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলি বিপদমুক্ত রাখা সবচাইতে গুরুত্বপূর্ণ।

বনদপ্তরের তরফে বাড়ির আশপাশের এলাকা পরিচ্ছন্ন রাখতে বলা হচ্ছে। বাড়ির চারপাশে কেরোসিন তেল ছড়ালেও সাপের আসা আটকানো যাবে। বাড়িতে সাপ ঢুকে গেলে তাকে সাবধানে বাড়ি থেকে বেরোনোর পথ করে দেওয়াই বুদ্ধিমানের কাজ।

অগত্যা পঞ্চাননবাবুও সেই সাপকে বাড়ির সামনে থেকে তাড়িয়ে দিয়েছেন। বাড়ির অন্যান্য সদস্যরামিলে বাড়ির সামনে,পিছনে যে ঝোপজঙ্গল ছিল সেসব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে