এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে আরও কয়েক দিন ইন্টারনের সমস্যা হবে

Published on: March 27, 2020 । 3:34 PM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল মহকুমায় মোবাইল ইন্টার নেট কিম্বা ব্রডব্যান্ড কোনও ইন্টারনেট পরিষেবাই বর্তমানে ভালো নেই। ভিডিও তো দূরের কথা কয়েক এমবি’র একটি ছবি ডাউনলোড হতেও বেশ সমস্যা হচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা দিয়েছে হোয়াটসঅ্যাপে সাধারণ টেক্সট মেসেজ যেতেও সময় লাগছে। করোনা ভাইরাস ইস্যু শুরু হবার পর থেকেই এই সমস্যা যেন দিনে দিনে বাড়ছে। দাসপুরের বিস্তীর্ণ এলাকায় সিটি ব্রডব্যান্ডের রমরমা ভাব। তাদেরও একই সমস্যা। দাসপুরের একটি জনপ্রিয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কর্ণধার স্বপ্নদীপ চৌধুরী বলেন, দেশ জুড়ে লক ডাউন হয়ে যাওয়ার ফলে দাসপুর তথা ঘাটাল মহকুমার যেসমস্ত  আইটি সেক্টরের কর্মী, বিভিন্ন কলেজের ছাত্রছাত্রী রয়েছে তারা সকলেই বাড়ি চলে এসেছেন। ‘স্টে অ্যাট হোম’ পরিস্থিতিতেই তাঁরা বাড়িতে বসে ইন্টারনের ব্যবহার করে কাজ করছেন। কেউ বা পড়াশোনা করছেন। সরকারি দপ্তরের কাজগুলিও এখন থেমে নেই। তারাও নেট ব্যবহার করে কাজ করছে। অন্য দিকে হাতে প্রচুর সময় থাকার জন্য ফ্রি নেট প্যাক ব্যবহার করে সাধারণ গ্রাহকরাও সর্বক্ষণ মোবাইল ডাটা ইউজ করছেন। তাই এই এলাকার জন্য নির্দিষ্ট ব্যান্ডউইদ থেকে এত বিশাল সংখ্যক ডিভাইসে কানেকশন দিতে গিয়ে চাপ পড়ছে। সেজন্য মোবাইল থেকে ব্রডব্যান্ড সবেতেই নেটের সমস্যা হচ্ছে।
বিশেষ সূত্রে জানা গিয়েছে, ব্যান্ডউইদ বাড়ানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিপূর্বেই  কিছু কিছু সার্ভিস প্রোভাইডার ব্যান্ডউইদ বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আশাকরা হচ্ছে, দু চার দিনের মধ্যেই প্রত্যেক আবার নেটের স্পিড স্বাভাবিক ছন্দেই পেয়ে যাবেন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক