এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঝাঁকরায় নেতাজি মেলার উদ্বোধন করলেন জেলা শাসক

Published on: January 23, 2023 । 8:55 PM

অনামিকা বন্দ্যোপাধ্যায়, ঝাঁকরা:  আজ ২৩ জানুয়ারি বীর যোদ্ধা [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিবস। আজকের এই দিনটিকে বিশেষ ভাবে স্মরণ করতে নেতাজি মেলার আয়োজন করেছে চন্দ্রকোণা-২ ব্লকে নেজাতি উৎযাপন কমিটি। আজ বিকেলে ঝাঁকরার আজাদহিন্দ ক্রীড়াঙ্গনে ওই মেলার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলা শাসক আয়েশা রানি। এছাড়াও উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমার শাসক সুমন বিশ্বাস, চন্দ্রকোণা-২ বিডিও অমিত ঘোষ, জয়েন্টি বিডিও অভিজিৎ পড়িয়া, দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আশিস হুদাইত, চন্দ্রকোণা-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সূর্যকান্ত দোলই প্রমুখ। মেলা কমিটির কর্মকর্তা তথা চন্দ্রকোণা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, ২৩ জানুয়ারি রাজ্যের বিভিন্ন জায়গায় মেলা হওয়ার কারণে এই সময় মেলায় স্টল আসতে চাইছে না। তাই আজ মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হলেও মেলার সূচনা হবে ৬ ফেব্রুয়ারি থেকে। মেলাটি ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। মেলাতে বিভিন্ন ধরনের স্টল, বিকিকিনির সম্ভার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ