এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে মশাবাহিত রোগ রুখতে তেল ছড়াচ্ছে পুরসভা

Published on: October 18, 2019 । 10:22 PM

অরুণাভ বেরা: মশাবাহিত রোগ রুখতে মশা মারার তেল ছড়াচ্ছে ঘাটাল পৌরসভা। সতেরোটি ওয়ার্ড- এ পঞ্চাশটি স্প্রে মেশিনে এই তেল ছড়ানোর কাজ চলছে। এছাড়াও হাসপাতাল চত্বরে ফগার দিয়ে মশা ধ্বংস করার চেষ্টা চালানো হয়েছে।
ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাস ঘোষ বলেন, আমরা দুই মাস ছাড়া মশা মারার তেল ছড়াচ্ছি। ঝোপঝাড় নালা-নর্দমাতে এই তেল স্প্রে করার কাজ চলছে। তাছাড়াও বিশেষ কিছু এলাকাতে ফগার দিয়ে মশা মারার কাজ চলছে। এদিকে একটু বৃষ্টিতেই শিলাবতীর পূর্ব পাড়ের কিছু ওয়ার্ড-এ জল জমে যায়। যা কিনা মশার লার্ভার আঁতুড়ঘর। এবিষয়ে বিভাসবাবু বলেন, জল জমলে আমাদের স্যানিটেশন বিভাগ তা বের করে দেবে।
শহরের বিভিন্ন স্থানে রাস্তার ধারে আবর্জনা ও ঝোপঝাড় আছে। ডাবের খোলা পড়ে থাকতে দেখা যায়। এই বিষয়ে চেয়ারম্যান বলেন, পুরসভা উদ্যোগী যাতে মশাবাহিত রোগ না হয়। কিন্তু মানুষের সচেতনতা দরকার। স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা বাড়ি বাড়ি যাচ্ছেন যাতে যেখানে-সেখানে ডাবের খোলা, আবর্জনা না পড়ে থাকে এই বিষয়ে মানুষকে বোঝানোর জন্য।
মৌসুমি বায়ু সরকারি ভাবে বিদায় নিলেও এখনও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। শহরের বিভিন্ন এলাকায় জল জমে থাকছে। এই সময়ে ডেঙ্গু সহ বিভিন্ন মশাবাহিত রোগ ছড়ায়। পঞ্চায়েত ও পৌরসভা এলাকায় সরকারি নির্দেশ অনেক আগেই এসেছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য।
মশার লার্ভা যাতে না জন্মায়, লার্ভা ও পূর্ণাঙ্গ মশা মারা এবং সাধারণ স্বাস্থ্য সচেতনতা জন্য পৌরসভার উদ্যোগ নিয়েছে বলে সূত্রের খবর।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।