এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাজ্যে বাড়ছে করোনার ছোবল, ঘাটালে তৈরি হল কোয়ারেন্টাইন সেন্টার

Published on: March 28, 2020 । 10:43 AM

মনসারাম কর: করোনার ভয়ঙ্কর ছোবলে অতিষ্ঠ  সারা দেশ। বিশেষজ্ঞ মহলের মতে ভারতে করোনা আরও ভয়াবহ রুপ নিতে চলেছে। এই মুহূর্তে সারা দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮৬ । পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সেই সংখ্যাটা এই মুহূর্তে বেড়ে হয়েছে ১৫ । বেশকিছু চেতনাহীন মানুষের জন্য এই ভাইরাস হয়ত কম্যুউনিটি ট্রান্সফারের রুপ নিতে চলেছে।  এই নিয়ে সাধারণ মানুষের মধ্যে ভয় আর আশঙ্কাও ক্রমশ বাড়ছে। করোনা নিয়ে প্রথম থেকেই রাজ্য সরকার যে সমস্ত নজিরবিহীন পদক্ষেপ নিয়ে চলেছে তা নিশ্চিন্তে প্রশংসার যোগ্য। জীবনের ঝুঁকি নিয়েই হাড়হিম করা পরিশ্রম করে চলেছেন এস.ডি.ও, বিডিও, চিকিৎসক, নার্স, পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, আশাকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারীক ও কর্মীরা ।  সরকারি নির্দেশ অনুযায়ী এবার ঘাটাল ব্লকের বীরসিংহ গভর্নমেন্ট আই.টি.আই কলেজে খোলা হল কোয়ারেন্টাইন সেন্টার। আপাতত ৫০ সিটের ব্যবস্থা করা হয়েছে এখানে। বিডিও অরিন্দম দাশগুপ্ত বলেন, নির্দেশ মেনেই এই সেন্টার রেডি করে রাখা হয়েছে, এছাড়াও পিরিস্থিতি অনুযায়ী ব্লকের আরও কয়েকটি জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার খোলার পরিকল্পনা করা হয়েছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও