এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে ছাত্রীর বইয়ের ব্যাগ ছিনতাই,বই ফিরে পেতে থানায় যাচ্ছে ছাত্রী

Published on: August 3, 2022 । 9:14 PM

সৌমেন মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: বাড়ি থেকে টিউশন পড়তে যাবার পথে ছিনতাই ছাত্রীর বইয়ের ব্যাগ,ব্যাগে ছিল বই,নোটস এর পাশাপাশি গৃহ শিক্ষকদের টিউশন ফিসের টাকা। ছাত্রীর অভিযোগ, স্কুটিতে করে অজ্ঞাত পরিচয় একজন এসে তার সাইকেলের সামনের খাঁচায় থাকা বইয়ের ব্যাগ তুলে নিয়ে পালায়। ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য দাসপুর থানার যদুপুর গ্রামে। টাকা নয়, পড়ার বই ফিরিয়ে দিতে দাসপুর পুলিশে যাচ্ছে ছাত্রী।

জানা যাচ্ছে, দাসপুর থানার রাজনগর গ্রাম পঞ্চায়েতের যদুপুর গ্রামের বাসিন্দা অক্ষয় জানার মেয়ে সঞ্জনা রাজনগর ইউনিয়ন হাইস্কুলের দ্বাদশ শ্রেনির ছাত্রী। আজ বুধবার সকালে রাজনগরে টিউশন পড়তে যাবার সময় হঠাৎই পিছন থেকে এক স্কুটি এসে স্কুটিতে থাকা অজ্ঞাত পরিচয় এক যুবক তার সাইকেলের সামনে রাখা ব্যাগ নিয়ে চম্পট দেয়। সঞ্জনা জানায়, ব্যাগে বই নোটসের পাশাপাশি টিউশনের স্যারেদের দেবার জন্য মোট সাড়ে চার হাজার টাকা ছিল। এই ছিনতাইয়ের কিছুক্ষণ আগেই মোবাইলে কথা বলে মোবাইলটি সঞ্জনা আলাদাভাবে ব্যাগের বাইরে রাখায় মোবাইলটি ছিনতাইকারী ছিনতাই করতে পারেনি। ইতিমধ্যেই সঞ্জনার পরিবার বিষয়টি নিয়ে দাসপুর পুলিশে যাচ্ছে। সঞ্জনার আর্জি টাকা যাক পড়ার বই, নোটসগুলো ফিরিয়ে দেবার ব্যবস্থা করুক পুলিশ। এমন চাঞ্চল্যকর ঘটনায় স্বভাবতই চিন্তায় কপালে ভাঁজ সঞ্জনার মা সুপর্ণাদেবীর। অন্যদিকে দিনের আলোয় ব্যস্ত সকালে এভাবে স্কুল ছাত্রীর বইয়ের ব্যাগ ছিনতাইয়ের ঘটনায় সরব স্থানীয়রা।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে