এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সাথে এবার ঘাটাল মহকুমার স্বর্ণ শিল্পীদেরও ভ্যাকসিন দেওয়া হবে এস এস আলমের ক্যাম্প থেকে

Published on: July 25, 2021 । 10:18 PM

মন্দিরা মাজি, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুরের স্বর্ণ শিল্পীদের পাশাপাশি ঘাটাল থানার স্বর্ণ শিল্পীদেরও ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করছেন বিশিষ্ট স্বর্ণ শিল্পপতি শেখ সামসু আলম। ২৭ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত ভ্যাকসিনের এই ক্যাম্পটি চলবে। তিনি জানিয়েছেন, ঘাটাল থানা এলাকার যে সমস্ত স্বর্ণকার কর্মসূত্রে ভিন রাজ্যে ও বিদেশে থাকেন তাঁরা সহজেই ভ্যাকসিন পাবে তাঁর ক্যাম্প থেকে। তবে সেই ব্যক্তি যে স্বর্ণকার তার যথোপযুক্ত প্রমাণ দেখালে তবেই মিলবে ভ্যাকসিন। এবং এটিই ভ্যাকসিন দেওয়ার শেষ ক্যাম্প বলে জানান তিনি। সকাল ১০ টা থেকে দুপুর দু’টো পর্যন্ত ভ্যাকসিনেশন চালু থাকবে। তিনি আরও একটি ঘোষণা করেছেন, যাঁরা বাইরে পড়াশোনা করেন, কিন্তু ভ্যাকসিন না নেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে যাওয়ার অনুমতি পাচ্ছেন না। তাঁদেরকেও ভ্যাকসিন দেওয়া হবে এই ক্যাম্পে। কিন্তু উপযুক্ত প্রমাণপত্র থাকা আবশ্যক।

ভ্যাকসিন পাওয়ার জন্য যা যা করতে হবে, অরিজিনাল আধার কার্ড ও ভোটার কার্ড সঙ্গে নিয়ে আসতে হবে। আধার কার্ডের এক কপি জেরক্স ও তাতে ফোন নম্বর লিখে জমা দিতে হবে। এছাড়া বিদেশে থাকার পরিচয়পত্র  নিয়ে আসতে হবে সঙ্গে করে। যার স্বর্ণকার হিসেবে পরিচয় না থাকবে, পঞ্চায়েত থেকে লিখিত নিয়ে আসতে হবে তাঁকে। কিংবা স্বর্ণকার হিসেবে ভিন রাজ্যে যাতায়াতের ট্রেন বা প্লেনের টিকিট দেখাতে হবে। সামসুবাবু গ্ৰাম পঞ্চায়েতগুলির কাছে একটি বিশেষ অনুরোধ রেখে বলেন, যাঁরা স্বর্ণকার নয় তাঁদের যেন পঞ্চায়েতের পক্ষ থেকে সার্টিফিকেট না দেওয়া হয়। 

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও