এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দুঃখের সে চোখের জল বদলে গেল আনন্দ অশ্রুতে, এগিয়ে এলো কন্যাশ্রীর মেয়েরা

Published on: July 22, 2023 । 11:28 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: বিধবা মহিলার দিকে এগিয়ে এল কন্যাশ্রীর মেয়েরা। শনিবারের বিকেলে দাসপুরের এই ঘটনা মনোবল বাড়ালো সব হারাদের।
[✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]
অল্প বয়সেই স্বামী হারা। দাসপুরের রাজনগরের বাসিন্দা বিধবা মহিলা মঞ্জু মালের আয়ের একমাত্র উৎস ছিল ঘাটাল-মেদিনীপুর সড়কের রাজনগরে প্রদ্যুত সেতুর ফুটপাতের অস্থায়ী সব্জি দোকান। হঠাৎই রাতে সে দোকান থেকে সমস্ত সব্জি চুরি হওয়ায় শনিবারের সকাল থেকে দিশেহারা হয়ে গিয়েছিলেন মঞ্জুদেবী। স্বামী হারা মঞ্জু মালের অভিযোগ, একমাত্র ছেলেও বিয়ের পর তাঁকে ছেড়ে অন্যত্র। জীবন যুদ্ধে তিনি একা। হাতে তেমন টাকাও নেই যে তিনি আবার নতুন করে ব্যবসা শুরু করবেন। শনিবারের বার বেলা কাটিয়ে বিকেলের পড়ন্ত রোদ্দুর। নাওয়া খাওয়া নেই মঞ্জুমালের। গুঁটি কতক সব্জি নিয়ে বসে বেচাকেনাও নেই। এমন সময়ই ওই বিধবা মহিলার দিকে এগিয়ে এলো দাসপুরের হাট সরবেড়িয়া বিসি রায় উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা। টিফিনের টাকা সাথে কন্যাশ্রী থেকে পাওয়া অর্থ, সব মিলিয়ে মোট ৫ হাজার টাকা মঞ্জু মালের হাতে তুলে দিল কন্যাশ্রীর মেয়েরা। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক বলেন, আজ শনিবার টিফিনে ছুটি। ওরা কোনওভাবে স্থানীয় সংবাদের মাধ্যমে এই বিধবা মহিলার জীবনের যুদ্ধ সাথে তাঁর আয়ের একমাত্র উৎস সব্জি দোকানের সমস্ত সব্জি চুরি যাওয়ার কথা জানতে পারে। ছাত্রীদের বায়না তাদের টিফিন থেকে বাঁচানো কিছু টাকা সাথে কন্যাশ্রী থেকে পাওয়া টাকার কিছু টাকা তারা ওই বিধবা মহিলার হাতে তুলে দিতে চায়। সে টাকায় ওই মহিলা আবার নতুন করে ব্যবসা করবেন এটাই তাঁর ছাত্রীদের আশা। ছাত্রীদের এমন আবদার, না করতে পারেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দাবন ঘটক ও তাঁর বিদ্যালয়ের সহকারী শিক্ষক জগন্নাথ মণ্ডল। হাট সরবেড়িয়া থেকে ছাত্রীদের নিয়ে টোটো করে তাঁরা পৌঁছে যান রাজনগরের সে প্রদ্যুত সেতুতে। তখনও রাস্তায় বসে কাঁদছেন মঞ্জুদেবী। ছাত্রীরা মঞ্জুদেবীর দিকে এগিয়ে গিয়ে তাঁর হাতে তুলে দিল নগদ ৫ হাজার টাকা। হঠাৎই এই টাকা হাতে পেয়ে মঞ্জু মাল হাতে যেন চাঁদ পেলেন। মুহূর্তে দুঃখের সে চোখের জল বদলে গেল আনন্দ অশ্রুতে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।