এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

আদিবাসীরা মহকুমা শাসককে কৃতজ্ঞতা জানালেন

Published on: July 3, 2020 । 9:11 PM

সুইটি রায়: ঘাটালের মহকুমা শাসক অসীম পালকে বিশেষ সম্মান প্রদান করলেন আদিবাসী সম্প্রদায়। গত ২৯ জুন ঘাটালের মহকুমাশাসককে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হেনস্থা করার লক্ষ্যে যে আদিবাসী সম্প্রদায় মহকুমা শাসকের কার্যালয়ের চত্বরে কয়েক ঘন্টা বিক্ষোভ দেখিয়েছিলেন সেই  আদিবাসী সম্প্রদায়েরই একাংশ আজ মহকুমাশাসকের অফিসে এসে তাঁকে সংবর্ধনা জানালেন। তাঁরা বলেন, আমাদের সম্প্রদায়ের কিছু মানুষ আমাদের ভুল বুঝিয়ে মহকুমাশাসকের নামে কুৎসা রটিয়ে নিজেদের স্বার্থপূরণ ও অকারণ  ঝামেলা সৃষ্টির চেষ্টা করেছিল। মহকুমাশাসক অসীম পালকে আমরা দেবতার সমান শ্রদ্ধা করি। যে কোনও খারাপ পরিস্থিতিতেই উনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছেন তা কখনোই ভুলবো না।
আজ ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের প্রায় দেড় হাজারেরও বেশি  সদস্য সুসজ্জিত হয়ে ধামসা-মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে মহকুমা শাসকের কার্যালয়ে আসেন। সেখানে তাঁকে মানপত্র এবং আদিবাসী স্বাধীনতা সংগ্রামী সিধু-কানুর মূর্তি দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। সেই সঙ্গে আদিবাসীরা তাঁদের নিজেদের হাতের তৈরি বিভিন্ন রকম শিল্পকর্ম মহকুমা শাসককে উপহার হিসেবে তুলে দেন। এদিনের সংবর্ধনা অনুষ্ঠানটি বিশেষভাবে পরিচালনা করেন ডেপুটি ম্যাজিস্ট্রেট অর্জুন পাল। আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছাড়াও এদিনের সংবর্ধনা অনুষ্ঠানে ঘাটাল শহরের উৎসাহী বাসিন্দাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বস্তুতই বর্তমান মহকুমাশাসক অসীম পালের আমলে মহকুমার আদিবাসী সম্প্রদায়ের প্রভূত উন্নতি সাধন হয়েছে। জাতিগত শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে তিনি যেমন সর্বকালীন নজির সৃষ্টি করেছেন, তেমনই উপজাতিদের বার্ধক্য ভাতা ও অন্যান্য ভাতা পাওয়ার পথও সুগম করেছেন। শুধু তাই নয় করোনা ও লকডাউন পরিস্থিতিতে প্রায় সাড়ে চারহাজার আদিবাসী পরিবারের হাতে তিনি ত্রাণসামগ্রী তুলে দিয়েছেন ব্যক্তিগত উদ্যোগে। উপজাতিদের প্রতি তাঁর এই মহানুভবতাকে সম্মান জানাতেই তাঁকে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানা গেছে।

সুইটি রায়

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। বাড়ি ঘাটাল শহরে(কুশপাতা ১৭ নম্বর ওয়ার্ড• পশ্চিম মেদিনীপুর)। আমার শহর ঘাটালের যে কোনও খবরই অবিকৃতভাবে সকলের সামনে তুলে ধরাতেই আমার আগ্রহ। •মো: 9732738015/9933998177 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক