এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দরিদ্রতাকে পেছনে ফেলে ৯০ শতাংশেরও বেশি নম্বর পেল দাসপুরের এক ভাই এবং যমজ দুই বোন

Published on: July 18, 2020 । 2:57 PM

সুদীপ্ত শেঠ: দরিদ্রতাকে পেছনে ফেলে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে নজর কাড়লো দাসপুর-২ ব্লকের যমজ দুই বোন৷ চাঁইপাট উচ্চ বিদ্যালয়ের মেধাবি ওই দুই ছাত্রী হল প্রীতি ও প্রিয়া রায়চৌধুরী৷ প্রিয়া ও প্রীতির বাবা প্রদীপ রায়চৌধুরী পেশায় ধূপ ব্যাবসায়ী৷ স্বল্প রোজকার৷ পরিবারে স্ত্রী সহ দুই মেয়ে ও এক ছেলে রয়েছে৷ সংসার চালাতে নুন আনতে পান্তা ফুরোয়৷
শুধু ওই যমজ মেয়ে নয়। এবছর খেপুত হাইস্কুল থেকে ৯৩ শতাংশ নম্বর পেয়ে স্কুলের সেরা হয়েছে প্রিয়া-প্রীতির ভাই প্রীতম। ছেলে মেয়েদের নামি গৃহশিক্ষক দেওয়ার সামর্থ কোনও দিনই ছিলনা৷ কিন্তু ছেলে-মেয়েদের প্রবল আর্থিক সমস্যার মধ্যেও পড়াশুনো চালিয়ে যেতে উৎসাহ দিয়ে গিয়েছেন সবসময়৷ মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিকে ভাই বোনেদের জোড়া সাফল্যে খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও৷ চাঁইপাট স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক মোহনচন্দ্র মাইতি বলেন, দুই বোনের সাফল্য স্কুলের মুখ উজ্বল করেছে৷ পড়াশুনো চালিয়ে যেতে আমরা স্কুলের পক্ষ থেকে আমরা সবরকম চেষ্টা করব৷ প্রিয়া ও প্রীতি একযোগে জানিয়েছে, তাদের ইচ্ছে গবেষণা করার৷ আগামী দিনে বায়ো-কেমিস্ট্রি নিয়ে পড়তে চায় দুই বোন৷ প্রিয়া ও প্রীতির মা মিঠু রায়চৌধুরী বলেন, দুই মেয়েকে কলেজে পড়াতে অনেক খরচ! চিন্তায় রয়েছি৷ তবে দুই মেয়েকে কলেজে পড়াব। তাই কোনও ব্যক্তি বা সংস্থার পক্ষ থেকে আর্থিক সহযোগিতা পেলে স্বাভাবিক কারণেই উপকৃত হবে ওই পরিবার। সাহায্য করতে চাইলে ফোন করতে পারেন +91 96799 83555 নম্বরে৷

বান্টি

▪️সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’। মো: 97751 15364

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।