এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চুরি করে ছাগল বিক্রি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধৃত ২

Published on: July 23, 2022 । 6:09 PM

নিজস্ব সংবাদদাতা: চুরি করে ছাগল বিক্রি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধৃত ২। গ্রামবাসীদের চাপে মুখ খুলতে বাধ্য হল ধৃতরা। পুলিশ ওই দুই অভিযুক্তকে নিয়ে গেল থানায়। ঘটনা দাসপুর থানার কিসমত নাড়াজোলের সার্কিট বাঁধ এলাকার। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে আজ শনিবারের দুপুরে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি ছাগল নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলেন। বিক্রির চেষ্টায় ছিলেন ওই ছাগল। গ্রামেরই এক ব্যক্তির মোবাইল থেকে কুঠিঘাট এলাকার এক ব্যবসায়ীকে ফোন করে এই ছাগল বিক্রি করতেও চায় ওই দুই ব্যক্তি। বিষয়টি গ্রামের মানুষের সুবিধাজনক মনে না হলে সন্দেহের বসেই ওই দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে তারা পাকড়াও করে জিজ্ঞাসাবাদ চালায়। গ্রামিবাসীদের দাবি ধৃত দুই জন জানিয়েছে এই ছাগল তারা দাসপুর থানার সামাট এলাকা থেকে এনেছে। খবর পেয়ে দাসপুর পুলিশ ওই দুই ব্যক্তিকে দাসপুর থানায় নিয়ে গেছে। পুলশ জানিয়েছে ধৃতদের মধ্যে একজনের বাড়ি নাড়াজোলেরই রাইকুণ্ডু এলাকায়,অপর জনের বাড়ি চন্ডীপুর এলাকায়। পুলশের তরফে খতিয়ে দেখা হচ্ছে সামাট গ্রামের কোনো ব্যক্তির ছাগল হারিয়েছে কিনা।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ