এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে মনসা মন্দিরের তালা ভেঙে কয়েক লক্ষ টাকার গহনা চুরি!

Published on: February 22, 2023 । 2:28 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: মনসা মন্দিরের তালা ভেঙে দেবীর গহনা চুরির ঘটনায় চাঞ্চল্য দাসপুর থানার ব্রাহ্মণবসানে। আজ বুধবারের বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ মন্দিরে পুজোর কাজ করতে গিয়ে পূজারির নজরে আসে মন্দিরের তালা ভাঙ্গা। পরে বিষয়টি জানাজানি হতেই গ্রামবাসীরা মন্দিরে পৌঁছে যান। স্থানীয়দের প্রাথমিক ধারণা মঙ্গলবার গভীর রাতেই মন্দিরের তালা ভেঙে মন্দিরে ঠাকুরের যাবতীয় সোনা ও রূপোর গহনা চুরি করেছে কেউ বা কারা। মন্দিরটি দাসপুর থানার সরবেড়িয়া-১ গ্রাম পঞ্চায়েতের ব্রাহ্মণবসান গ্রামের। মন্দিরে ঢুকতেই দেখা যায় মনসা মায়ের গায়ের গহনা নেই। গ্রামের বাসিন্দা অঞ্জলি দিণ্ডা জানান, মনসা মায়ের সাত ভরি সোনার গহনা সহ প্রায় দু’কিলো রূপার গহনা ছিল যা চুরি হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য ২ লক্ষ টাকা ছাড়াবে। ২০২২ সালেও চুরির ঘটনা ঘটেছে বলে গ্রামবাসীদের অভিযোগ। বছর ঘুরতে না ঘুরতেই আবার চুরি। স্বভাবতই এখন আতঙ্কে দাসপুরের ব্রাহ্মনবসান গ্রাম।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ