এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে শেয়ার মার্কেট অফিসে চুরি, চাঞ্চল্য

Published on: November 1, 2020 । 5:27 PM

রবীন্দ্র কর্মকার: ঘাটালের একটি শেয়ার মার্কেট অফিসের দরজার তালা ভেঙে চুরি গেল বেশ কিছু ইলেকট্রনিক্স জিনিসপত্র। ৩১ অক্টোবর রাতে ওই ঘটনাটি ঘটে। পুলিশসূত্রে জানা গিয়েছে, ঘাটাল থানার শ্রীপুরের হনুমান মন্দিরের কাছে বি.বি.কে মার্কেটিং নামে ওই শেয়ার মার্কেটিং অফিসের গ্রিল ও কাঠের তালা ভেঙে চুরির ঘটনাটি ঘটে। ইনভার্টার, মোডেম সহ ইন্টারনেট সংযোগকারী বেশ কিছু মেশিনপত্র খোয়া গিয়েছে বলে অভিযোগ করেন ওই অফিসের কর্ণধার বরুণ কর্মকার ও বিশ্বজিৎ বেরা। উল্লেখ্য, ওইরাতেই  ওই অফিসেরই পাশে থাকা এক ব্যক্তির একটি মেশিন ট্রলির ব্যাটারিও চুরি গিয়েছে বলে অভিযোগ। এনিয়ে ঘাটাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরির তদন্ত করতে শুরু করেছে। এদিকে শীত পড়তে এখনও বাকি, তার  আগেই এভাবে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এমনিতেই ঘাটাল-রানিচক রুটের ওই রাস্তাটিতে সন্ধ্যের পরেই বেশ কিছু অসামাজিক লোকের আড্ডা হয়ে উঠে। চুরি ছিনতাইয়ের ঘটনাও প্রায়ই লেগে থাকে বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, ওই রাস্তায় রাতে নিয়মিত পুলিশি টহলদারির ব্যবস্থা করলে চুরি ও ছিনতাইয়ের উপদ্রব কমবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও