এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে একই দিনে দুটি চুরি, চাঞ্চল্য

Published on: October 24, 2019 । 7:47 PM

দেবাশিস কর্মকার:  একই দিনে পর পর দুটি চুরি হল দাসপুরে। দাসপুর থানার  খেপুত গ্রামের এক মন্দির থেকে চুরি হল। ওই গ্রামের নাগ  পরিবারের  নারায়ণ মন্দিরটি ওই এলাকায় বিশেষ পরিচিত। আর সেই মন্দিরটিই  দুষ্কৃতীদের কবলে পড়ল। ২৩ অক্টবর তথা বুধবার দুপুরে মন্দিরটি থেকে মন্দিরের মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনা জানা জানি হতেই ওই চুরিকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।  ওই মন্দির কমিটির সম্পাদক মায়া  নাগ  বলেন, মন্দিরের গেট বরাবরই দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে। আর সেটাই কাল হল। ওই দিন দুপুরে দুষ্কৃতীরা মন্দির থেকে রূপোর আসন, রূপোর সিংহাসন ও রূপোর পৈতা নিয়ে চলে যায়।  বিষয়টি বিকেলে জানার পরই পুলিসকে জানানো হয়েছে।
অন্যদিকে, দরজার তালা ভেঙে সোনামুই গ্রামের এক পরিবার থেকে চুরি হল।  ২৩ অক্টবর বুধবার সন্ধ্যায় ওই পরিবার থেকে প্রায় দেড় লক্ষাধিক টাকার সম্পদ  নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।  ওই পরিবার প্রধানের নাম রাসবিহারী মাইতি। বুধবার রাতেই ঘটনাটি দাসপুর থানার পুলিসকে বিষয়টি জানানো হয়েছে। দাসপুর থানার পুলিস জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, রাসবিহারীবাবুর সোনামুই হাটে একটি চায়ের দোকান রয়েছে। তাঁর তিন ছেলে সোনার কাজে বাইরে থাকেন। রাসবিহারীবাবু  অন্যান্য দিনের মতো ওই দিন বাড়িতে চাবি দিয়ে স্ত্রী বিজলী মাইতিকে নিয়ে চায়ের দোকানে বিক্রিবাটা করতে চলে আসেন। রাসবিহারীবাবু বলেন, রাত সাড়ে ৮টার সময় বাড়িতে গিয়ে দেখি বাড়ির দরজার গেটের চাবি ভাঙা। রুমের ভেতরের আলমারিগুলি ভেঙে লণ্ডভণ্ড করা হয়েছে। একটি আলমারিতে চার ভরি সোনার গয়না এবং নগদ ২৫ হাজার টাকা ছিল দুষ্কৃতীরা সেগুলি নিয়ে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গেই বিষয়টি পুলিসকে জানানো হয়েছে। • নাগ পরিবারের মন্দিরের ছবিটি পাঠিয়েছেন সৌমি নাগ দত্ত।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।