এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে তৃণমূলের সভা

Published on: May 31, 2022 । 10:15 PM

নিজস্ব প্রতিনিধি, স্থানীয় সংবাদ, ঘাটাল: টানা ৫ মাস ধরে ১০০ দিনের মজুরী পাচ্ছেন কাজে যুক্ত গ্রামবাসী। এবার প্রতিবাদে উত্তাল হতে চলেছে দাসপুর তথা মেদিনীপুর। আজ মঙ্গলবার তৃণমূল এর ঘাটাল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি আশিস হুদাইত এর নেতৃত্বে দাসপুরের বকুলতলায় জরুরী সভা হল। আশিসবাবু জানান,শ্রমিক বিরোধী কেন্দ্রীয় সরকার ইচ্ছাকৃতভাবে গত পাঁচ মাস ধরে ১০০ দিনের কাজের মজুরী না দেওয়ায় কাজে যুক্ত থাকা পরিবারগুলি খুবই অসুবিধার সম্মুখীন। কেন্দ্রীয় সরকারের এই স্বেচ্ছাচারিতা তথা শ্রমিক বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে দলের সর্বস্তরের কর্মী ও সমর্থকদের নিয়ে আগামী ৫ জুন গ্রাম পঞ্চায়েত স্তরে এবং ৬ জুন ব্লকে ব্লকে কর্মসূচি পালন করবে তৃণমূল। আর সেই কর্মসূচি নির্ধারনের জন্য আজ মঙ্গলবার দাসপুরের বকুলতলা তৃণমূল সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের বর্ধিত সভা হল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ