এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

বাসে উঠলে ভাড়া দিতে হবে না

Published on: January 30, 2024 । 10:25 PM

দেবযানী পাত্র, স্থানীয় সংবাদ, ঘাটাল: সামনেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষা। ২০২৪ সালের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী যদি বাসে করে পরীক্ষা দিতে যায় তাহলে তাকে কোনও ভাড়া দিতে হবে না। ঘাটাল মহকুমা বাস মালিকদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের এই সুবিধে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এনিয়ে ঘাটাল মহকুমা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহন বাগ বলেন, আমরা সারা বছরই ব্যবসা করি। মাধ্যমিক হল ছাত্রছাত্রীদের জীবনে বড় পরীক্ষা। আর উচ্চমাধ্যমিকের পরই ছাত্রছাত্রীরা কলেজে ঢুকবে। সেজন্য এবার মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সময় বাসে কোনও ভাড়া নেওয়া হবে না। তাদের সঙ্গে পরীক্ষার অ্যাডমিট কার্ড থাকলেই বাসকর্মীরা তাদের ভাড়া নেবেন না, সেরকমই আমরা নির্দেশ দিয়ে দিয়েছি।

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক