এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে গতবারের তৃণমূলের প্রার্থীরাই টিকিট পেতে চলেছেন

Published on: February 28, 2021 । 4:26 PM

তৃপ্তি পাল কর্মকার (২৮ ফেব্রুয়ারি ২০২১): ঘাটাল বিধানসভাতে শঙ্কর দোলই, দাসপুরে মমতা ভুঁইঞা এবং চন্দ্রকোণাতে ছায়া দোলই -ই সম্ভবত তৃণমূলের প্রার্থী হতে চলেছেন। কারণ, ২০১৬ সালে যে সমস্ত বিধায়ক তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন ২০২১ সালের নির্বাচনে তাঁদের বাদ না দেওয়ারই সিদ্ধান্ত তৃণমূল নিয়েছে। সেই হিসেব থেকে বলা যেতে পারে, ঘাটাল মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্রের তৃণমূলের পুরানো প্রার্থীরাই থেকে যাচ্ছেন।
তৃণমূলের প্রার্থী প্রায় চূড়ান্ত হলেও বিজেপির প্রার্থী নিয়ে এখনও অনেকটাই ধোঁয়াশা রয়েছে। দাসপুরে সুবাস ত্রিপাঠির নাম অনেকটা এগিয়ে গেলেও তাঁর বিরুদ্ধে এক আইনজীবীর একটি ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার কারণে তিনি প্রার্থী হওয়ার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়েছেন। ঘাটালে বিজেপির প্রার্থী তন্ময় দোলই অনেকটা চূড়ান্ত হলেও চন্দ্রকোণাতে প্রার্থী তালিকায় পাঁচ জনের নাম রয়েছে।
তবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় না পেরোনো পর্যন্ত প্রার্থীদের নাম জোর দিয়ে বলা মুশকিল। এই সমস্ত নাম যে কোনও সময়ে উলট-পালট হতে পারে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক