এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে নদীতে জল বাড়ার সাথে সাথে বিক্রি বাড়ছে মাছ ধরা জালের

Published on: June 20, 2021 । 7:09 PM

শুভম চক্রবর্তী, স্থানীয় সংবাদ, ঘাটাল: কথায় আছে বাঙালির মাছ ভাত ছাড়া যেন জীবনটাই বৃথা।তা সে যেকোনোও পরিস্থিতিই হোক না কেন। নিম্ন গাঙ্গেয় সমভূমি তে টানা বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে।অন্যতম ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে দিন কাটছে ঘাটালের।শিলাবতী,দ্বারকেশ্বর ও ঝুমির  জলে প্লাবিত ঘাটাল মহকুমার সিংহভাগ।তাই বলে কি মাছের প্রতি প্রেম কমতে পারে? ঘাটালের বিভিন্ন জায়গায় দেদার বিকিকিনি চলছে মাছধর জালের। হঠাৎ করেই বন্যা চলে আসায় অনেকেই চাষের মাছ ধরে উঠতে পারেননি ফলে ভেসে গেছে বহু দামি মাছ।তাই জাল পাতলেই পড়ছে দেদার মাছ।মাছ ধরার উৎসাহ মহকুমার আনাচে কানাচে। এদিকে কই গাঁথি,পুঁটি গাঁথি,মাথাঘোরানি,চাটুনি জাল সহ বিভিন্ন ধরনের জালের পসরা সাজিয়ে বসেছেন ঘাটালের অলিতে গলিতে জাল ব্যবসায়ীরা।এক ব্যবসায়ী বলেন বিকিকিনি ভালোই হচ্ছে।তবে গাঁথি জালের চাহিদা সবচেয়ে বেশি।জালের দাম সাধ্যের মধ্যে হওয়ায় ঘরফিরতি মানুষেরা হাতে করে জাল নিয়েই ফিরছেন বাড়ি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক