এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অভিনব উদ্যোগ, ভোট শেষ হতেই ফেস্টুন পতাকা খুলে নিলেন প্রার্থী

Published on: March 7, 2022 । 6:13 AM

তনুপ ঘোষ: পুরসভা নির্বাচন উপলক্ষে প্রত্যেকটি রাজনৈতিক দলই নানা রকম ফ্লেক, পতাকা, পোস্টার ব্যবহার করেছিলেন। সেই মতোই জেলার চন্দ্রকোণা পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গোবিন্দ দাসের সমর্থনে প্রচারে ওয়ার্ডটিকে তৃণমূলের পতাকা,ফেস্টুন ব্যানারে মুড়ে ফেলা হয়েছিল। তৃণমূল কংগ্রেস ছাড়াও ওই ওয়ার্ডে বিজেপি, সিপিএম, কংগ্রেস এমনকি নির্দল প্রার্থীও ভোটে দাঁড়িয়ে ছিল। শাসক বিরোধী সব পক্ষই ভোটের প্রচারে ওই ওয়ার্ডের বিভিন্ন মহল্লায় তাদের পতাকা ফেস্টুন ব্যানারে মুড়ে ফেলেছিল। গোবিন্দবাবু জয়ী হয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ওয়ার্ডের সৌন্দর্য ফিরিয়ে দিতে তৃণমূলের জয়ী কাউন্সিলর তিনি ওয়ার্ড জুড়ে লাগানো দলীয় পতাকা,ফেস্টুন ব্যানার খুলে ফেলেন। রবিবার দলীয় কর্মীদের সাথে নিয়ে ওয়ার্ডে ঘুরে ভোট প্রচারে লাগানো পতাকা ফেস্টুন ব্যানার নিজে হাতে খুলে তা ট্রলিতে চাপিয়ে দলীয় কার্য্যালয়ে নিয়ে যান। এবিষয়ে ওয়ার্ডে তৃণমূলের ওই জয়ী কাউন্সিলর বলেন, ভোটের স্বার্থে প্রচারের অংশ হিসাবে ওয়ার্ডে যে দলীয় পতাকা ফেস্টুন ব্যানার লাগানো হয়েছিল ওয়ার্ডের সৌন্দর্য্য ফিরিয়ে দিতে সেগুলো খুলে ফেলা হল। ওয়ার্ডের আগের পরিবেশ ফিরিয়ে দিতে এটা সকলেরই করা উচিত বলে বিরোধীদের উদ্দেশ্যও বার্তা দেন তিনি।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ