এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সাগরপুর হাইস্কুলে স্বামীজির জন্ম দিবস পালিত হল

Published on: January 13, 2024 । 5:38 PM

নন্দলাল দাস, অতিথি সাংবাদিক, ‘স্থানীয় সংবাদ’: ১২  জানুয়ারি   সাগরপুর স্যার আশুতোষ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী অনুষ্ঠান, বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এছাড়াও বিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা  যামিনীকান্ত বেরা  এবং বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক স্বর্গীয় গোলক বিহারী সামন্তের আবক্ষ মর্মর মূর্তির [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন] উন্মোচন করা হয়। বিদ্যালয়ে  পতাকা উত্তোলন ও প্রভাত ফেরির মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।  পতাকা উত্তোলন করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি    জিতেন্দ্রনাথ হাইত। ওই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি  সুকুমার পাত্র, ঘাটালের মহকুমা শাসক   সুমন বিশ্বাস, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ সদস্য  বীথিকা বেরা প্রমুখ।   বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মানসকুমার মান্না   তাঁর স্বাগত ভাষণের মাধ্যমে ১২ জানুয়ারি দিনটির তাৎপর্য ও যুব শক্তির বিকাশে স্বামী বিবেকানন্দের দর্শন চিন্তা সম্পর্কিত আলোচনা করেন।  মহকুমা শাসক   স্বামী বিবেকানন্দের দর্শন চিন্তা এবং ঘাটাল মহকুমার অন্যান্য স্মরণীয় ব্যক্তিদের স্মরণ করেন।ওই দিন বিদ্যালয়ে নবাগত ছাত্র-ছাত্রীদের বরণ করা হয় এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের দ্বারা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান যথা আবৃত্তি, নৃত্যানুষ্ঠান ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা  হয়। ছাত্র-ছাত্রীদের বিভিন্ন বিভাগে পুরস্কার বিতরণ করা হয় এবং সব শেষে ছাত্রছাত্রীদের দ্বারা অভিনীত নাটক ‘ভুষণ্ডীর মাঠ’ মঞ্চস্থ হয়।

 

অতিথি সাংবাদিক

আপনিও ঘাটাল মহকুমার যে কোনও খবর পাঠিয়ে আমাদের এখানে লিখতে পারেন। যোগাযোগ:9732738015 •ইমেল:[email protected]

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।