এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

৮টি মোবাইল চুরি করে গ্রেপ্তার রাজনগর হাইস্কুলের ছাত্র

Published on: August 11, 2020 । 8:45 PM

নিজস্ব সংবাদদাতা: ক্লাসের মধ্যে বহু সহপাঠী ‘বড় মোবাইল’ নিয়ে মোবাইল গেম খেলে। সেই খেলা দেখেই নিজেরও প্রচণ্ড শখ হয়েছিল মোবাইল গেম খেলার। কিন্তু বাড়ির সামর্থ্য নেই তাই ‘বড় ফোন’ কিনে দেওয়ার। তাই নিজেই রাতের অন্ধকারে মোবাইল দোকানের আটটি মোবাইল ফোন চুরি করে নিয়েছিল দাসপুর থানার রাজনগর ইউনিয়ন হাইস্কুলের দ্বাদশ শ্রেণীর ছাত্র রামকৃষ্ণ সাঁতরা। চুরি করা মোবাইল ফোন নিয়েই ‘স্বপ্নের মোবাইল গেম’ খেলে দিব্যি দিন কাটাচ্ছিল। কিন্তু শেষ রক্ষা হল না। মোবাইল চুরির পাঁচ মাস পরে দাসপুর থানার পুলিশের জালে ধরা পড়ল ওই ‘গুণধর’ ছাত্র। দাসপুর থানার ওসি সুদীপ ঘোষাল জানিয়েছেন, সোমবার ১০ আগস্ট রামকৃষ্ণকে নাড়াজোলের তার এক আত্মীয় বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে সমস্ত মোবাইলও উদ্ধার হয়েছে। ঘাটাল আদালত সূত্রে জানানো হয়েছে, মঙ্গলবার রামকৃষ্ণকে ঘাটাল আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
রামকৃষ্ণের বাড়ি ঘাটাল থানার কিসমত দেওয়ান চকে। সে নদী পেরিয়ে রাজনগর হাইস্কুলে আসত। সে জেরার মুখে পুলিশকে জানিয়েছে, স্কুলে এসে অনেক ছাত্রকেই অফ পিরিয়ডে বা টিফিনে একটি জনপ্রিয় মোবাইল গেম খেলতে দেখত। না খেলতে পেরে রামকৃষ্ণের মন খারাপ হত। রামকৃষ্ণের আত্মীয় বাড়ি রয়েছে নাড়াজোল গঞ্জে। সেখানে বেড়াতে গিয়ে নাড়াজোল বাজারের একটি মোবাইল দোকানে অনেক মোবাইল ফোন সাজানো অবস্থায় দেখে তার খুব লোভ হয়। মোবাইল গেম খেলার বাসনা আরও তীব্রতর হয়। গেম খেলার অদম্য ইচ্ছেকে বাস্তবায়িত করতে এক দিন রাতে সে একাই দোকানের তালা ভেঙে আটটি মোবাইল ফোন চুরি করে নেয়। তার মধ্য থেকে একটি মোবাইল ফোন নিয়ে সেও সেই গেম খেলতে শুরু করে। তবে বাকী ফোনগুলোর প্যাকেট পর্যন্ত সে খুলেনি। চুরির পরই দাসপুর থানার পুলিশ তদন্তের জাল ফেলে। শেষে মোবাইল সূত্র ধরে সোমবার ওই ছাত্রটিকে তার আত্মীয় বাড়ি নাড়াজোল থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বাকি ফোনগুলোও উদ্ধার করেছে। ওসি বলেন, ফোনগুলির মোট দাম হবে এক লক্ষ টাকার আসে পাশে। •ছবিটি প্রতীকী।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।