এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পকেটমারি হওয়া মানিব্যাগ ও নথি ফিরে পাওয়া গেল

Published on: June 23, 2019 । 7:53 PM

তৃপ্তি পাল কর্মকার: সকালে দাসপুর বাজারে মানিব্যাগ পকেটমারি হয়েছিল। সেই ব্যাগে ছিল ২২০০-২৩০০টাকা সহ অরিজিন্যাল আধার, প্যান, ভোটের কার্ড, কয়েকটি এটিএমও। সোশ্যাল মিডিয়ার দৌলতে তা ফিরে পাওয়া গেল। তবে নগদ টাকাগুলো পাওয়া যায়নি, বাকী সব নথি অক্ষত অবস্থায় ফিরে পেলেন দাসপুর থানার হাজরাবেড় গ্রামের তাপস রানা কর্মকার।

ইন্টেরিয়র ডেকরেশন ফিল্ডের টেকনিসিয়ান তাপসবাবু  উইকএন্ডে বাড়ি এসেছিলেন।  বাড়ির সামনে কয়েকটি ছোট হাট বসলেও রবিবারের ছুটির দিনের ভালো মেনু বানানোর জন্য বাড়ি থেকে প্রায় ৬কিলোমিটার দূরে দাসপুর বাজারে গিয়েছিলেন বাজার করার জন্য। তাপসবাবু বলেন, কয়েকটি সব্জি কিনে দামও দিয়েছি। কিন্তু তারপরই দেখি প্যান্টের পকেটে রাখা মানি ব্যাগ নেই। তারপই তিনি আমাদের সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন। কিছুক্ষণ পরেই আমাদের কাছে ফোন আসে খালি ব্যাগ ও নথিগুলি পাওয়া গিয়েছে। দাসপুর বকুলতলার এক ব্যবসায়ী বংশী প্রামাণিক ওই খালি মানি ব্যাগ ও নথিগুলি কুড়িয়ে পেয়ে ফোন করেছিলেন।

ঘটনাটা কী ঘটেছিল? বাস্তবে কোনও পকেটমারই বাজার থেকে তাপসবাবুর পকেট থেকে মানি ব্যাগটি হাতলে নেয়। তারপর টাকা বার করে নিয়ে ব্যাগটি বকুলতলা পেরিয়ে পিচরাস্তার ধারে তালপুকুরের সামনে ফেলে দেয়। বংশীবাবু ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ব্যাগটি দেখতে পেয়ে কুড়িয়ে আমাদেরকে ফোন করার ব্যবস্থা করেন।

বর্তমানে এটিএমের পিন নম্বর না জানলে কোনও কিছুই করা  যায় না এবং অন্যের আধার ও ভোটার কার্ড অপর জনের কাজেও লাগে না।  পুলিশ জানিয়েছে, তাই পকেটমারি করার পর পকেটমাররা মানি ব্যাগ থেকে টাকা বার করে নিয়ে সামনা সামনি কোথাও ফেলে দিয়ে চলে যায়। এক্ষেত্রেও তাই হয়েছিল।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি