এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মনশুকার পুজোর উদ্বোধন করতে গিয়ে চোলাই মদ নিয়ে সতর্কতা মহকুমা শাসকের

Published on: October 12, 2021 । 8:00 AM

কুমারেশ চানক, স্থানীয় সংবাদ, ঘাটাল:পুজোর উদ্বোধন করতে গিয়ে চোলাই মদ নিয়ে সতর্কতা বার্তা দিলেন মহকুমা শাসক। চোলাই মদ তৈরি ও বিক্রি নিয়ে মনশুকা থেকেই বেশি অভিযোগ যায়। তাই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অবৈধ মদ নিয়ে সরব হলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস।
১১ অক্টোবর ঘাটালের মনশুকার বরকতিপুর স্কুল মাঠের পুজো উদ্বোধনে এসে এমনটাই অনুরোধ জানান মহকুমা শাসক। তিনি বলেন এই এলাকা থেকে এই অবৈধ মদের নিয়ে বেশিঅভিযোগ যায় আমার কাছে। এলাকার প্রবীণদের অনুরোধ করেন এইসব বন্ধ করতে হবে এর প্রভাবে যুব সমাজ ধ্বংসের পথে যাচ্ছে এই অবৈধ মদ বন্ধ নাহলে ভবিষৎ প্রজন্ম নষ্ট হবে।
প্রসঙ্গত, মনশুকা এলাকা থেকে চোলাই মদের কারবার তোলার জন্য আবগারি দপ্তর থেকে বার বার অভিযান চালানো হয়েছে। অভিযান চালানোর পর কিছুদিনের জন্য বন্ধ থাকলেও ফের শুরু হয়ে যায় এই কারবার, রাত বাড়লেই চলে তৈরির কাজ ভোরে পাচার হয়ে চলে যায় বিভিন্ন প্রান্তে। ওই দিন মহকুমাশাসক পুজোর মণ্ডপেও সতর্কতা মূলক বার্তা দেওয়ায় খুশি সাধারণ ও সচেতন মানুষ।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও