এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ফের অবস্থান বিক্ষোভ নাড়াজোল রাজ কলেজে

Published on: August 23, 2021 । 10:52 PM

কমল সামন্ত, স্থানীয় সংবাদ, ঘাটাল: আজ ২৩ আগস্ট সোমবার ফের অবস্থান বিক্ষোভে নামলো নাড়াজোল রাজ কলেজের ছাত্রছাত্রীরা। সকাল দশটা থেকে কলেজের দ্বিতীয় ও চতুর্থ সেমেস্টারের ছাত্র-ছাত্রীরা আগের সেমেস্টারের এস আর ক্লিয়ারেন্স দেওয়া ও ভর্তি ফিজ কমানোর দাবিতে কলেজের মূল গেটে অবস্থান বিক্ষোভ শুরু করে। তারা জানায় অন‍্যান‍্য কলেজের থেকে এই কলেজের ফিজ অনেক বেশি। কলেজের চতুর্থ সেমেস্টারের ছাত্রী সুদীপা জানা জানান,কলেজের অধ‍্যক্ষ‍ অনুপম পড়ুয়া আগের সেমেস্টারের ক্লিয়ারেন্স দেওয়ার জন‍্য দু-মাস সময় নিয়েছিলেন কিন্তু আজ পর্যন্ত তিনি সে বিষয়ে উদ্যোগ নেননি । আমরা জানিনা আদৌ পাস করেছি কিনা।
কলেজ দ্বিতীয় অর্ধবর্ষের ছাত্র সৌমেন গুছাইত ও রাকেশ কদম বলেন ,আমাদের অবস্থান বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের স্বার্থে। আমাদের ক্লিয়ারেন্স নিয়ে যে দাবি ছিল সে বিষয়ে কলেজের অধ‍্যক্ষ কোনও কর্ণপাত করেননি। আমরা এর আগেও এসডিও অফিসে গিয়ে সমস্ত কিছু জানিয়েছি। এছাড়াও তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সৌরভ চক্রবর্তীকে এবিষয়ে জানিয়েছি,তিনি আমাদের বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও