এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মৃত্যু: গৃহবধুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ স্বামী ও শশুর-শাশুড়ির বিরুদ্ধে

Published on: July 15, 2020 । 10:56 PM

নিজস্ব সংবাদদাতা:  দাসপুরের সাগরপুরের এক গৃহবধুকে বিষ খাইয়ে মেরে ফেলার অভিযোগ উঠল তার শশুর শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে। রমা চক্রবর্তী নামে ওই গৃহবধুর ১৪ জুলাই সন্ধ্যায় বিষক্রিয়া জনিত কারণে ঘাটাল হাসপাতালে মৃত্যু হয়। রমাদেবীর বাবা তরণীমোহন মুখোপাধ্যায়ের অভিযোগ, বিয়ের পর থেকেই কয়েক বছর ধরেই নিম্ন মানের পণ নিয়ে শশুরবাড়ির লোক রমাদেবীকে কথা শোনাত। কণ্যা সন্তান হওয়ার পর রমাদেবীর শশুর বাড়ির লোকজন তার কাছে আরও অতিরিক্ত ৫০ হাজার টাকা পণের দাবি করেন ও প্রায় সময় তার স্বামী  মৃত্যুঞ্জয় চক্রবর্তী তাকে মারধর করত। ১২ জুলাই রমাদেবীকে জোরকরে বিষ খাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে স্বামী ও শশুর বাড়ির বিরুদ্ধে এবং ১৪ জুলাই রমাদেবী ঘাটাল হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় মারা যান। এই নিয়ে বিচার চেয়ে দাসপুর থানায় অভিযোগ দায়ের করেছেন রমাদেবীর বাবা। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, তারা অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। অভিযুক্তরা পলাতক। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক