এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহরে পথচারিদের উপর গাছ ভেঙে পড়ল, জখম ২

Published on: September 18, 2021 । 11:44 AM

আকাল দোলই, স্থানীয় সংবাদ, ঘাটাল: বন্যার জলে দাঁড়িয়ে ছিল প্রকাণ্ড গাছ রাজ্য সড়কের উপর হঠাৎ গাছের একাংশ ভেঙে পড়ল আর তাতে গুরুতর আহত দুই ব্যক্তি। জখম দুই ব্যক্তির নাম জানা যায় সাহেব মালিক ও খোকন মালিক। ওই দুই ব্যক্তি বাইকে করে চন্দ্রকোণার দিক থেকে ঘাটালের দিকে আসছিলেন সেই সময় হঠাৎ করে ঘাটাল কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন কৃষ্ণনগরের কাছে বিশাল গাছের একাংশ ইলেকট্রিক তার সমেত ভেঙে পড়ে তাদের উপর। আর তাতেই গুরুতর আহত হন তাঁরা। রাজ্য সড়কের পাশে থাকা কয়েকটি দোকান ইলেকট্রিকের তার ছিঁড়ে পড়ার কারণে শর্টসার্কিট হয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ঘাটাল থানার পুলিশ গিয়ে জখম দুই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। গাছ পড়ার কারণে কিছুক্ষণের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। গাছটি কেটে সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও